গাংনীতে ঘর জামাই সমাবেশ অনুষ্ঠিত হবে কাল।

গাংনী অফিস: আগামীকাল রবিবার সকাল ৯ টায় গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত গাংনী পৌর...

গাংনী অফিস: আগামীকাল রবিবার সকাল ৯ টায় গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামের ঘর-জামাই সমাবেশ। সমাবেশকে সফল করতে ঘর জামাইদের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ নিয়ে গাংনী পৌরবাসীর মধ্যে শুরু হয়েছে নানা কৌতুহল। সবাই এখন অপেক্ষার প্রহর গুণছেন ঘর জামাইদের সমাবেশ দেখার জন্য। উক্ত সমাবেশে ঘর জামাইরা তুৃলে ধরবেন তাদের জীবনের মধুর স্মৃতি গাঁথা কথামালা ও তিক্ত অভিজ্ঞতার বর্ণনা। উক্ত অনুষ্ঠান বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, মেহেরপুরের গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রাম ইতোমধ্যে ঘর জামাই গ্রাম হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে পাঁচ শতাধিক ঘর জামাইয়ের বসবাস। এ নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item